শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

বাণিজ্য ও উচ্চপ্রযুক্তি সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ভারত ও মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুয়ালালামপুর, ৮ ফেব্রুয়ারি :  ভারত ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

রোববার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এটি ২০২৪ সালের আগস্টে দুই দেশের সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ পর্যায়ে উন্নীত হওয়ার পর মোদির প্রথম মালয়েশিয়া সফর।

পুত্রাজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, দুই দেশের অংশীদারিত্ব বহুমাত্রিক এবং এতে বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটনসহ বিভিন্ন খাতে গভীর সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

“এই অংশীদারিত্ব সত্যিই ব্যাপক। উভয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে আমরা দ্রুত বাস্তবায়নের দিকে এগোতে পারব বলে বিশ্বাস করি,” বলেন আনোয়ার।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই নেতা সেমিকন্ডাক্টর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে ১১টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) বিনিময় প্রত্যক্ষ করেন।

আনোয়ার আরও বলেন, দুই দেশ সীমান্তপারের লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগ অব্যাহত রাখবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছরের ১৮.৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই নেতা দ্রুত পরিবর্তনশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »