শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

‘নাম নরেন্দ্র, কাজ আত্মসমর্পণ’, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতে তীব্র বিতর্ক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রত-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে দেশটির রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এই সমঝোতা কোনও সমান শর্তের চুক্তি নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের শামিল। কৃষকদের স্বার্থ, শুল্কনীতি এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের নজরদারির প্রসঙ্গ টেনে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর প্রশ্নও তুলেছে বিরোধী দলটি।

সংবাদমাধ্যম  বলছে, ভারত-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যৌথ বিবৃতিকে কেন্দ্র করে শনিবার (৭ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটির অভিযোগ, এই চুক্তিতে সরকার যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছে। কংগ্রেস নেতাদের দাবি, অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোর মাধ্যমে ভারতীয় বাজার আমেরিকান কৃষিপণ্যের জন্য খুলে দেয়া হচ্ছে, যা ভারতীয় কৃষকদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হবে।

এ ছাড়া হোয়াইট হাউসের একটি নির্বাহী আদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের সংসদ সদস্যরা। ওই আদেশে বলা হয়েছে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে কি না, তা যুক্তরাষ্ট্র ‘নজরদারি’ করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »