শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

পুত্রাজায়া মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জাকির নায়েক, মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

পুত্রাজায়া :মালয়েশিয়ার জাতীয় মসজিদ হিসেবে পরিচিত পুত্রাজায়া মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক। জুমার নামাজ শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে অবস্থানরত মুসল্লি ও বিদেশি নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কৌশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে ডা. জাকির নায়েককে ঘিরে মসজিদ প্রাঙ্গণে এক আন্তরিক ও প্রাণবন্ত দৃশ্যের সৃষ্টি হয়। বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের অসংখ্য মুসল্লি তার সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ গ্রহণ করেন। এ সময় তিনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে হাসিমুখে সম্ভাষণ গ্রহণ করেন এবং অত্যন্ত নম্র ও সৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জাকির নায়েক মুসল্লিদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দেন। ধর্মীয় ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তার আচরণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অনেক মুসল্লি এ সাক্ষাৎকে স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

মসজিদ প্রাঙ্গণে উপস্থিত এক বাংলাদেশি মুসল্লি বলেন, “ডা. জাকির নায়েকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ পাওয়া আমাদের জন্য গর্বের। তার ব্যবহার ছিল অত্যন্ত সহজ ও মানবিক।”

উল্লেখ্য, ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং বিভিন্ন সময়ে ধর্মীয় আলোচনা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। পুত্রাজায়া মসজিদে তার উপস্থিতি মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »