শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এ ঘটনায় লাখো শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা চরম ভোগান্তির শিকার হন। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি এসব কথা বলেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হবে।

মোদি বলেন, ‘বন্ধুরা, আমি জানি, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখো শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের জন্য এটি অত্যন্ত কষ্টের।’

তিনি আরও বলেন, গত আড়াই মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

শিক্ষার্থীদের যাতে একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টিকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেও জানান মোদি। তাঁর ভাষ্য, প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দ্রুত আয়োজন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপর গত ১৯ তারিখ পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

মোদি বলেন, ‘আমরা শুধু এতেই সন্তুষ্ট নই। তাই আজ আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছি। বিভাগগুলো নিরলসভাবে কাজ করে গত রাতে আমাকে একটি খসড়া দিয়েছে। এতে দ্রুত বিচার আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আগামীকাল মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হবে।’

মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ নিয়ে বিলটি চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী সোমবার থেকে সংসদের অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। এর মধ্যেই বিলটি দ্রুত সংসদে পাস করানোর চেষ্টা করা হবে।

এদিকে ভারতের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াংচুকের দ্রুত সুস্থতা ও আগের ওজন ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন।

সোনম ওয়াংচুক শুক্রবার মেদান্তা হাসপাতালে ২৬ দিনের অনশন ভাঙেন। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন শর্ত নিয়ে সমঝোতার সম্ভাবনা এবং দেশে সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওয়াংচুক।

জন্তর মন্তরে চলমান বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »