শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

নেতানিয়াহুকে ধরতে এবার পরোয়ানা জারি তুরস্কের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
গাজায় চালানো গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। খবর দ্য গার্ডিয়ানের।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, মোট ৩৭ জন সন্দেহভাজন কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং এটি একটি পদ্ধতিগত অপরাধ হিসেবে সংঘটিত হচ্ছে।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’–এ মার্চ মাসে ইসরায়েলি হামলার ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি কথিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কথিত এই কারণে বলা যে, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বিভিন্ন তালবাহানায় হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »