শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ভারতের তেলেঙ্গানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের হায়দ্রাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাঙ্গারেড্ডি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটি সংঘর্ষ হয়। এসময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিলো যে ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বেশ কয়েকজন যাত্রী এর নিচে আটকা পড়েন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে একটি ১০ মাস বয়সি শিশু, ১০ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভয়াবহ আরেক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »