শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতের গরম বাতাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ক্রমেই ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতের গরম বাতাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার ভারতের রাজধানী দিল্লিতে সম্ভাব্য আন্দোলন এড়াতে জারি করা হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পুলিশ জানিয়েছে শুক্রবার জুমার নামাজ কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ দিল্লির বিভিন্ন রাস্তায় উপস্থিত থাকবে। এ ছাড়া ইসরায়েলি দূতাবাস এবং ইহুদিবাদী ধর্মীয় স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

ইসরায়েল যে সহিংসতা চলছে সেটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে সম্ভাব্য ইহুদি টার্গেটদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতেও এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলে হামলার ঘটনায় ফ্রান্সে ফিলিস্তিনিদের পক্ষে সকল আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সংসদে বিষয়টিকে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে প্রতিবাদ জানানো হয়েছে।

ইসরায়েলিরা হামাসের হামলার জবাব দেওয়া শুরুর পর থেকে পর্যন্ত গাজায় অন্তত ১৫০০ মানুষ নিহত হয়েছে। এর আগে হামাস স্থল-জল ও আকাশপথে হামলা চালালে প্রায় ১৩০০ ইসরায়েলি নিহত হয়।

ভারতীয়রা অপারেশন বিজয় নামে একটি মিশন পরিচালনা করে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজ প্রথম ফ্লাইটটি দেশে এসে পৌঁছেছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। খবর বিবিসির।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »