শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

গাজায় হামাস ও ইউএন সংস্থার ভূমিকা প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গাজায় মানবিক সহায়তা ও প্রশাসনে হামাস বা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)–এর কোনো ভূমিকা থাকবে না— এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “UNRWA গাজায় কাজ করবে না এবং হামাস ভবিষ্যত প্রশাসনের অংশ হতে পারবে না।” তিনি অভিযোগ করেন, এই সংস্থা নাকি হামাসের সহায়ক হিসেবে কাজ করছে— যা ইসরায়েলের অভিযোগের সঙ্গে মিলে যায়।

তবে UNRWA এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে, গাজার মানুষের জীবিকা ও মানবিক সহায়তায় তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালত (ICJ)-ও জানিয়েছে, UNRWA-এর বিকল্প কোনো সংস্থা নেই।

এদিকে, ইসরায়েল এখনো গাজায় সাহায্য পাঠানোতে বাধা দিচ্ছে। এর ফলে লাখো মানুষ খাদ্য, পানি ও ওষুধের অভাবে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গাজায় সহায়তা পৌঁছানো এখনো খুব সীমিত এবং পরিস্থিতি ভয়াবহ।

মার্কো রুবিও আরও বলেন, গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের চিন্তা চলছে, তবে এতে শুধু ইসরায়েল-সমর্থিত দেশগুলোকেই অন্তর্ভুক্ত করা হবে।

তারিখ: ২৪ অক্টোবর ২০২৫

সূত্র: আল জাজিরা 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »