শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা”

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তারা। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ৬টি স্টেশনের ১৬টি ইউনিট কাজ করছে।

কারখানাটি মূলত হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি (মেডিকেল ইকুইপমেন্ট) উৎপাদন করত। ভবনটি নয়তলা বিশিষ্ট। কতজন শ্রমিক সেখানে ছিলেন বা কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন,

“এ পর্যন্ত আমাদের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।”

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান,

“ভবনটির সপ্তম তলায় প্রথম আগুন লাগে, পরে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।”

এদিকে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান,

“ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।”

দুপুর পর্যন্ত কারখানার অভ্যন্তরে ধোঁয়ার স্তর ঘনভাবে ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »