শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে সংঘাত: আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বুধবার (৪ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে মধ্যপ্রাচ্যগামী ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আর এই কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৫টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

এদিকে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২৩টি, রোববার (১ মার্চ) ৪০টি, সোমবার (২ মার্চ) ৪৬টি এবং মঙ্গলবার (৩ মার্চ) ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »