শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

“মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা”

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর, ১৫ এপ্রিল : মালয়েশিয়ার শ্রমবাজারে উন্মুক্ত নীতির ঘোষণা এবং শ্রমিক প্রবাহ বৃদ্ধির পর আবারও হুন্ডি (অবৈধ অর্থ স্থানান্তর) চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র ও প্রবাসী কর্মীদের অভিযোগ অনুযায়ী, কুয়ালালামপুরের বিভিন্ন প্রবাসী-ঘন এলাকায়, বিশেষ করে মিনি ঢাকা কোটারায়া ও মসজিদ ইন্ডিয়া, হ্যাংটুয়া,কেলাং , পেনাং এলাকায়, পাশাপাশি সেলাঙ্গর ও জোহরসহ বিভিন্ন রাজ্যের কিছু বাণিজ্যিক কেন্দ্রেও অবৈধ অর্থ স্থানান্তর কার্যক্রমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

অভিযোগে বলা হচ্ছে, এসব চক্র প্রবাসী শ্রমিক ও কিছু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের লক্ষ্য করে দ্রুত এবং সহজ লেনদেনের প্রলোভন দেখিয়ে বৈধ ব্যাংকিং ব্যবস্থা এড়াতে উৎসাহিত করছে। এতে বৈধ রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

একাধিক প্রবাসী শ্রমিক জানিয়েছেন, কিছু অসাধু চক্র তুলনামূলক বেশি রেট ও দ্রুত অর্থ পাঠানোর সুবিধার কথা বলে তাদের ব্যাংকিং চ্যানেল ব্যবহার থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার মতো শ্রমনির্ভর অর্থনীতিতে রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুন্ডি ব্যবস্থার বিস্তার হলে বৈদেশিক মুদ্রা প্রবাহ, আর্থিক স্বচ্ছতা এবং রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, কঠোর নজরদারি এবং বৈধ মানি ট্রান্সফার ব্যবস্থাকে আরও সহজ ও সাশ্রয়ী করা গেলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »