শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

গাজা যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হতে চলেছে: ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হতে চলেছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটেছে, তা এখন স্পষ্ট।

রোববার (১২ অক্টোবর) ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) ট্রাম্পের ইসরায়েলের পার্লামেন্টে (কনেসেট) ভাষণ দেওয়ার কথা রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমার মনে হয়, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। শান্তির প্রক্রিয়া এগোচ্ছে, এবং আমরা তা বজায় রাখতে চাই।”

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এই যুদ্ধবিরতির অংশ হিসেবেই আজ সোমবার (১৩ অক্টোবর) হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এই যুদ্ধবিরতি ও মুক্তির প্রক্রিয়াকে অনেকেই “মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের নতুন অধ্যায়” হিসেবে দেখছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »