শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

৭ বিদেশি নাগরিকের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মামলা — মুক্তিপণের দাবিতে অপহরণ, কুয়ালালামপুর আদালতে শুনানি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুয়ালালামপুর: এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি তোলার অভিযোগে সাত বিদেশি নাগরিককে আজ কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এই উচ্চ-প্রোফাইল মামলার শুনানি ম্যাজিস্ট্রেট নূরএলিননা হানিম আবদ হালিমের অধীনে অনুষ্ঠিত হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি নাগরিক  সোহেল রানা (৪০) ও শাহাজাহান (৩৭), এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক — আব্দুল মাজিদ আব্দুল মালিক (২৫), সফোরোদিন ফজল করিম (২৫), মোখতার হুসোন জহের হুসোন (২৬), মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান (২৩), ও মোহাম্মদ আরাফাত হুসেইন জামাল মুস্তাফা (২৪)।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত ২৬ জুন রাত ১১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের সেন্টুল এলাকার একটি মসজিদের সামনে থেকে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ীকে সংঘবদ্ধভাবে অপহরণ করে, মুক্তিপণের উদ্দেশ্যে।

তাদের বিরুদ্ধে ১৯৬১ সালের অপহরণ আইন [সেকশন ৩(১)] এবং মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৪ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। আদালতে অভিযুক্তদের কাছে অভিযোগ পাঠ করে শোনানো হলে, তারা অভিযোগটি বোঝার কথা জানান; তবে, মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারে থাকায় আনুষ্ঠানিকভাবে কোন স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

রাষ্ট্রপক্ষের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইমান নুরহিদায়াহ এজানি আদালতে জানান, এই অপরাধ জামিনযোগ্য নয়, তাই অভিযুক্তদের জামিনের আবেদন বিবেচনা করা হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ২ অক্টোবর ২০২৫ নির্ধারণ করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »