শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আহত ৫

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫
বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫

বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-শ্যামপুর বহুমূখী স্কূল এন্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) এবং হকার শফিকুল ইসলাম (৪৫)।

আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় কে বা কারা সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে তার কানে সমস্যা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে ৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ৩ জনের পায়ে আঘাত ছিল। গ্রেনেড সাউন্ডের কারণের বাকি ২ জনের কানে সমস্যা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে উত্তেজনা আরও বাড়ে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »