শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার হামলা অব্যহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার হামলা অব্যহত
জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার হামলা অব্যহত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। তারপরও দখলদার দেশটি ফিলিস্তিনের ওই উপত্যকায় নির্বিচারে আগ্রাসন অব্যাহত রেখেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০২ জন।
গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৭১ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩২ হাজার ৬২৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৫ হাজার ৯২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় বিমান হামলা এবং পরে ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও এ হামলা অব্যাহত আছে।
জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।
এই পরিস্থিতিতে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করে।
হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »