শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন থেকে সরে দাঁড়াননি তাঁরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যন্তর মন্তরে নতুন করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি আন্দোলনে নামে সিজেপি। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পুলিশ। এতে অন্তত ১৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর এক দিন পর মঙ্গলবার সিজেপি ঘোষণা দিয়েছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে গতকাল ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও যন্তর মন্তরের বিক্ষোভস্থলে রাতভর অবস্থান করেন সিজেপির সদস্যরা। দলটির আহ্বানে ভারতের রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দেশের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানান।

গত মে মাসে যাত্রা শুরুর মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছে সিজেপি। দলটির ইনস্টাগ্রামের মূল পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা ২ কোটি ৩৮ লাখ।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »