আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশের ১২তম জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকাস্থ মালয়েশিয়ার দুতাবাসকে জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। মালয়েশিয়ার সকল নাগরিকদের নির্বাচনের দিনে বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশে বসবাসকারী মালয়েশিয়ানদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে । কনস্যুলার সহায়তার প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত মালয়েশিয়ানরা মালয়েশিয়ার হাই কমিশনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তি
যোগাযোগের ঠিকানা :
ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন
ঠিকানা: বাড়ি নং 19, রোড নং 6,
বারিধারা কূটনৈতিক ছিটমহল,ঢাকা – 1212
ফোন নম্বর: +88 0241081892/1895
+88 018 4179 8077 (জরুরী)
ই-মেইল mwdhaka@kln.gov.my