শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

২৫৯ আসনে একক প্রার্থিতা চূড়ান্ত করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
খালি থাকা ৩২ আসনে সৎ ও দক্ষ প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে কিছু আসনে প্রার্থী প্রত্যাহারের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা লোকমান হোসাইন জাফরী মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহারের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ ২৫৯টি আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে; ইনশাআল্লাহ।’

বিবৃতিতে তিনি আরও জানান, দলটি শান্তিপূর্ণ ও নৈতিক নির্বাচনি পরিবেশে জনগণের কাছে ইসলামী শাসনব্যবস্থার বার্তা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছিলেন, দলটি শুরুতে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেয়, যার মধ্যে দুটি বাতিল হয়। বাকি ২৬৮টি আসনে মনোনয়নপ্রাপ্তদের মাঠে থাকার নির্দেশ দেয়া হয় এবং কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও ঘোষণা দেয়া হয়েছিল।

গাজী আতাউর রহমান তখন বলেন, ‘আমরা ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেব। ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই।’

তবে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের বাছাই ও রাজনৈতিক সমঝোতার বাস্তবতায় কয়েকটি আসনে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়, যার ফলে চূড়ান্তভাবে ২৫৯টি আসনে দলটির প্রার্থিতা নিশ্চিত হয়।

এর আগে ‘১১ দলের ঐক্য’ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুতির আশঙ্কা থেকেই তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও অভিযোগ করেন, ‘জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এর পর থেকেই আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়-এই নির্বাচন পাতানো হবে কি না।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি দলগুলোর আসনভিত্তিক কৌশল ও অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »