শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের স্বীকৃতিতে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে সেনাবাহিনী প্রধানকে বিশেষ সম্মাননা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ঢাকা, ২ এপ্রিল :  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে স্বীকৃতি জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য একটি বিশেষ রেজ্যুলেশন গ্রহণ করেছে। গত ৩১ মার্চ ২০২৬ জর্জিয়া স্টেট সিনেটে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অধিবেশনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-কে এই সম্মাননা প্রদান করা হয়।

জর্জিয়ার গভর্নর মি. ব্রায়ান পি. কেম্প রেজ্যুলেশনটি তুলে দেন, যা বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজ্যুলেশন জর্জিয়া স্টেট সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থন পেয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সেনাবাহিনী প্রধান একই দিন গভর্নর কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে, তিনি নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর মি. বার্ট জোন্সের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সম্মাননা বাংলাদেশি শান্তিরক্ষীদের আন্তর্জাতিক মিশনে অসাধারণ সেবা এবং প্রতিশ্রুতিকে তুলে ধরে, যা দেশের বৈশ্বিক সুনাম ও বিশ্বস্ততা পুনরায় নিশ্চিত করে।

সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান ২৮ মার্চ ২০২৬, যা বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »