শিরোনাম :
MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের

জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২ মে, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাসেল মামুন নামের এক যুবকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নাগেশ্বরী থানায় জিডিটি করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। মামুন উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের ফুলবর রহমান ডাক্তারের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাসেল মামুন নামের এই যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের একটি বিকৃত ছবি পোস্ট করেন। এরপর বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেসবুকে প্রচার করা তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানির শামিল। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের শীর্ষ নেতৃত্বের মান ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস।

এ বিষয়ে নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বলেন, বিবাদী উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতার কন্যার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং মানহানিকর। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »