শিরোনাম :
কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট “মার্কিন ‘অবরোধ’ হুমকির মধ্যেও হরমুজ প্রণালী পার হলো ইরানি বন্দরের জাহাজ”

সেলাঙ্গরের কেপোং ক্লাবে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক 45 বিদেশি নাগরিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কেপোং এলাকায় একটি ক্লাবে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ 45 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেবিআইএম)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট, ভিসা বা ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হওয়ায় 45 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধভাবে অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র নিয়ে অবস্থান ও কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »