শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ

যুক্তরাষ্ট্রে দু’জন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তারা ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তারা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। তাদের দুজনের বয়সই ২৭ বছর। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ গত মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়।

বিশ্ববিদ্যালয়টির ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছেন জামিল। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত রয়েছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওই দিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি শিক্ষার্থীদের আবাসন এলাকায় জামিলকে সর্বশেষ দেখা যায়।

একই দিন সকাল প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়। বর্তমানে নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় কাজ করছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাদের এক পারিবারিক বন্ধু গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে কর্তৃপক্ষকে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। এরপর পৃথকভাবে দু’জন নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি তদন্তাধীন থাকায় পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে তারা। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ ট্যাম্পা বে জানিয়েছে, ওই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে নেই।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »