শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মিরপুর অগ্নিকাণ্ডে হতাহত: দায়ীদের জবাবদিহিতার দাবি শায়খ আহমাদুল্লাহর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপরিচিত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি এই দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন এবং দায়সারা গোছের ক্ষতিপূরণ ও তদন্তের প্রচলিত সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, “এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয়ই কারও না কারও ত্রুটি বা দায় আছে। সেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায় নিতে বাধ্য করার সংস্কৃতি এদেশে কবে চালু হবে?”

তিনি উল্লেখ করেন, “প্রতিটি দুর্ঘটনার পর নিহতদের পরিবারকে সামান্য কিছু টাকা দিয়ে ক্ষতিপূরণ বলা হয়, আর তদন্তের নামে চলে তামাশা। এই ঘটনাগুলো আসলে পরোক্ষ হত্যাকাণ্ডের সমান।”

‘শ্রমিকের জীবনের মূল্য এখন সস্তা’

শায়খ আহমাদুল্লাহ অভিযোগ করেন, মিরপুরের এই অগ্নিকাণ্ড যে পরিমাণ আলোচনা ও মিডিয়া কভারেজ পাওয়ার যোগ্য ছিল, তার সিকিভাগও পায়নি।

তিনি বলেন, “আমাদের সমাজে শ্রমিকের জীবনের মূল্যও এখন সস্তা। তাই তাদের মৃত্যু আমাদের আর আলোড়িত করে না।”

তিনি জোর দিয়ে বলেন, “অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারের প্রতি প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে।”

বিদ্যমান ব্যবস্থায় এ ধরনের ন্যায়বিচার সম্ভব কিনা—সে প্রশ্নও তিনি তুলেছেন।

শায়খ আহমাদুল্লাহর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করছেন, অগ্নিকাণ্ডের পর দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান সমাজে সচেতনতার নতুন বার্তা বয়ে এনেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »