টেসলার শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতনচুক্তি অনুমোদন করেছেন। এতে তিনি কর্পোরেট ইতিহাসে প্রথম ট্রিলিয়ন ডলার বেতন পাওয়া ব্যক্তি হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন।
ভোটের ফল ঘোষণার পর মাস্ক বলেন,
“টেসলার ভবিষ্যতের জন্য আমরা শুধু নতুন অধ্যায় নয়, বরং নতুন বই শুরু করতে যাচ্ছি।”
চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে মাস্ককে কয়েকটি বড় লক্ষ্য অর্জন করতে হবে। বছরে ২ কোটি টেসলা গাড়ি সরবরাহ ১০ লাখ ‘অপটিমাস’ রোবট তৈরি
ফুল সেল্ফ-ড্রাইভিং (FSD) ফিচারের ১ কোটি সাবস্ক্রিপশন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত মুনাফা বৃদ্ধি ,বাজারমূল্য ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা (বর্তমানে ১.৪ ট্রিলিয়ন ডলার)
বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক ইতিহাসে প্রথম ট্রিলিয়ন ডলার আয়ের মালিক হবেন।