শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

বাংলাদেশিদের ভিসা জট নিরসনে অগ্রগতি: ইতালি সরকারের আশ্বাসে আশার আলো?

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সজীব আহমেদ রিওন ইতালি
বাংলাদেশ থেকে ইতালিতে আগ্রহী অভিবাসীদের জন্য এক সুসংবাদ এসেছে। ইতালিতে পেন্ডিং থাকা বাংলাদেশিদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে ইতালি সরকার। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতোদোসি এক বৈঠকে এ কথা জানান।

বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ১৬ অক্টোবর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোমে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের অভিবাসননীতি, শ্রম বাজার এবং বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে ইতালি সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশি অভিবাসীরা ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এই মানবসম্পদকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ থেকে বৈধভাবে আরও শ্রমিক বিশেষ করে কৃষি খাতে পাঠানোর সুযোগ সৃষ্টি করা দরকার।
বিশেষ করে ইতালিতে পেন্ডিং থাকা ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ইতালি সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়াও যারা ইতালিতে বৈধভাবে অবস্থান করছেন কিন্তু ভিসা নবায়নে সমস্যায় পড়ছেন, তাদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।


জবাবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতোদোসি জানান, “বাংলাদেশি শ্রমিকরা সততা, দক্ষতা ও পরিশ্রমী মানসিকতার জন্য ইতালিতে সুপরিচিত। ইতোমধ্যেই আমরা অনেক বাংলাদেশিকে ভিসা প্রদান করেছি এবং অল্প সময়ের মধ্যেই বাকি আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।
তিনি আরও বলেন, আমরা বৈধ অভিবাসনকে উৎসাহিত করছি এবং অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশের সহযোগিতা চাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য বাংলাদেশে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং ইতালিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন জরুরি। এসব ক্ষেত্রে ইতালি সরকারের সহযোগিতা ও বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।

এই বৈঠক দুই দেশের মধ্যে শ্রমবাজার ও অভিবাসন সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »