শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

পারমাণবিক চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল ইরান, রাশিয়া ও চীন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

 

ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে পাঠানো এক যৌথ চিঠিতে ঘোষণা করেছে যে, ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) এখন আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) পাঠানো এ চিঠির মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনারও কার্যত সমাপ্তি ঘটেছে।

চিঠিতে রাশিয়া, চীন ও ইরান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে তীব্র সমালোচনা করে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের যে প্রচেষ্টা তারা চালিয়েছে, তা “আইনি ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ” ছিল।

তিন দেশ বলেছে,

“ইউরোপীয় পক্ষগুলো জেসিপিওএ এবং ২২৩১ প্রস্তাব—উভয়টির অধীনে নিজেদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে। ফলে তাদের এই প্রক্রিয়া চালুর কোনো অধিকার নেই।”

‘২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “২২৩১ প্রস্তাবের কার্যনির্বাহী অনুচ্ছেদ ৮ অনুযায়ী এর সকল বিধান ১৮ অক্টোবর ২০২৫-এর পর সমাপ্ত হয়েছে।”

তিন দেশ স্পষ্ট করে জানায়,

“২২৩১ প্রস্তাবের পূর্ণাঙ্গ ও সময়োপযোগী সমাপ্তি নিরাপত্তা পরিষদের ইরানের পারমাণবিক ইস্যু বিবেচনার সমাপ্তি নির্দেশ করে এবং এটি বহুপাক্ষিক কূটনীতির বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল,

“ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের অনুমতি দেওয়া প্রস্তাবটির নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। তাই এটি এখন আনুষ্ঠানিকভাবে মেয়াদোত্তীর্ণ।”

 

চিঠির শেষে ইরান, রাশিয়া ও চীন সকল পক্ষকে আহ্বান জানিয়েছে

“একতরফা নিষেধাজ্ঞা, বলপ্রয়োগের হুমকি বা উত্তেজনা বৃদ্ধির কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। পরিবর্তে কূটনৈতিক সম্পৃক্তি ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ অনুসরণ করা উচিত।”

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিওএ চুক্তি থেকে সরে যায়। এর পর থেকে ইউরোপীয় দেশগুলো (ই৩: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি) ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে চলেছে। গত ২৮ আগস্ট তারা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়, যা নিয়ে বিশ্ব কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »