শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

পশ্চিমতীরের হেব্রন এলাকার ইব্রাহিমি মসজিদ দখল করল ইসরাইলিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
ইব্রাহিমি মসজিদ - ছবি : মিডল ইস্ট মনিটর
ইব্রাহিমি মসজিদ - ছবি : মিডল ইস্ট মনিটর

অধিকৃত পশ্চিমতীরে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য মুসলমানদের মসজিদ দখল করেছে ইসরাইলিরা। রোববার পশ্চিমতীরের হেব্রন এলাকার ইব্রাহিমি মসজিদ দখলে নেয় তারা।

অবৈধ বসতি স্থাপনকারীদের সুকোটের ইহুদি ছুটি উদযাপনের জন্য ইসরাইল রোববার পশ্চিমতীরের শহর হেব্রনের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে। হেবরনে প্যালেস্টাইন এনডাউমেন্টের জেনারেল-ডিরেক্টর ঘাসান আল-রাজাবি আনাদোলুকে বলেছেন, ‘মসজিদটি মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।’

রাজাবি বলেন, ‘অবৈধ বসতি স্থাপনকারীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য মসজিদ কমপ্লেক্সের দুই-তৃতীয়াংশের বেশি জায়গা স্থায়ীভাবে দখল করে রেখেছে। এর থেকে বুঝা যাচ্ছে যে বসতি স্থাপনকারীরা সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পাচ্ছে। অথচ সেখানে মুসলমানদের তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

ইব্রাহিমি মসজিদটি ইসরাইল নিয়ন্ত্রণাধীন দক্ষিণ পশ্চিমতীরের পুরানো শহর হেব্রনে অবস্থিত। প্রায় ৪০০ অবৈধ বসতি স্থাপনকারী সেখানে বাস করে। তাদেরকে প্রায় দেড় হাজার ইসরাইলি সৈন্যরা পাহারা দেয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »