শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করায় দুজন কর্মকর্তাকে বরখাস্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’অভিহিত করার দায়ে দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল (১৯ জুলাই) তাদেরকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তাদেরকে গত রবি ও সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওএসডি) করা হয়েছিল।

প্রজ্ঞাপনে দেখা গেছে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রাক্তন প্রধান ( অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হক এবং আইএমইডির পরিচালক ( উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন। সেজন্য এ বিধিমালার অনুযায়ী হামিদুল হক ও মাহিদুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ বিদ্যু সেক্টরভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক গবেষণা প্রতিবেদনে। ওই প্রতিবেদনের ভিত্তিতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এটিকে ভালোভাবে নেয়নি সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। ওই গবেষণা প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হক এবং আইএমইডি’র পরিচালক মাহিদুর রহমান। ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর তাদের দুজনকে জনপ্রশাসনে ওএসডি করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, বিদ্যুৎ খাতের প্রতিবেদন-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কর্মকর্তাদের ওএসডি করা হয়। তবে ইতোমধ্যে সে প্রতিবেদন জমা পড়েছে। বিদ্যুৎ খাত-সংক্রান্ত প্রতিবেদনের জন্য মূল দায়িত্ব ছিল পরিচালক মাহিদুর রহমানের; সেক্টর প্রধান ছিলেন হামিদুল হক।

আলোচ্য মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও ছিল। তবে আরেকটি সূত্রের দাবি, বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের অংশবিশেষ একটি পত্রিকার কলাম লেখকের লেখার অংশ ভুলক্রমে রয়ে গেছে এবং অসাবধানতাবশত সে অংশটি আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ হওয়ায় বিপত্তি ঘটে। তবে সরকারের পক্ষ থেকে এটি সন্দেহের চোখে দেখা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »