শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন ২৪ ঘণ্টায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪
ইসরাইলের আগ্রাসনে গাজায় নিহত ৪০ - সংগৃহীত
ইসরাইলের আগ্রাসনে গাজায় নিহত ৪০ - সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

রোববার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, শনিবার ইসরাইলি হামলায় আরো ৪০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪-এ পৌঁছেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরাইল সংঘাতের প্রাদুর্ভাবের পর থেকে ৮৬ হাজার ৮৫৮ ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আনাদোলু

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »