শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

গাজায় ভুলবশত নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্যারাট্রুপারস রিকনাইস্যান্স ইউনিটের এক সদস্য খান ইউনিসে নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, ওই সেনা ভুলবশত ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। ঘটনাটি তদন্তে সেনাবাহিনী অনুসন্ধান শুরু করেছে।

ইসরায়েলি সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৯২৫ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকায় স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন ৪৭১ জন।

গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের আগ্রাসনে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গোলাবর্ষণ ও গুলির মাধ্যমে ইসরায়েলি বাহিনী শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে যুদ্ধবিরতির মধ্যেই ৬০৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ হয়ে ওফ্রি ইয়াফে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। তবে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা চলাকালেই তিনি মারা যান বলে সামরিক বাহিনী জানিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »