স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানায় এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘গাজার পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। আমরা আমাদের ইউরোপীয়, আরব ও মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে তাৎক্ষণিকভাবে মানবিক করিডোর ও ত্রাণপথ পুনরায় চালুর জন্য কাজ করছি—এটি একেবারেই জরুরি।’
তিনি আরও বলেন, ‘গাজার সাধারণ মানুষের কাছে খাদ্য, ওষুধ ও মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানোর এখনই সময়।’
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ ফিলিস্তিনির মরদেহ এবং আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।







