ওয়াশিংটন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জেফ্রি এপস্টিন সংশ্লিষ্ট নথিপত্রকে ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওদের যা দিতে পারো দাও, কারণ এটা একটা ডেমোক্র্যাট ষড়যন্ত্র। পুরো এপস্টিন ব্যাপারটাই একটা ভুয়া কাহিনি।”
এপস্টিনের সঙ্গে অতীতে সামাজিক যোগাযোগ ও ছবি প্রকাশিত হলেও ট্রাম্প বারবার যে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এপস্টিন ইস্যুটি শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে।
এদিকে সম্প্রতি এপস্টিন নেটওয়ার্ক সংক্রান্ত আদালতের নতুন কিছু নথি প্রকাশের পর বিষয়টি নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্তের দাবি জানালেও ট্রাম্পপন্থীরা বলছেন, এটি কেবল নির্বাচনী রাজনীতির কৌশল।