শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

উত্তর আরব সাগরে বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান নৌবাহিনী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

উত্তর আরব সাগরে একটি বিস্তৃত সামরিক মহড়ার অংশ হিসেবে সমুদ্র থেকে ভূমি-থেকে-আকাশে (সারফেস-টু-এয়ার মিসাইল) সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান নৌবাহিনী। শনিবার (১০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পরিবর্তনশীল নৌযুদ্ধের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে একটি “কমপ্রিহেনসিভ এক্সারসাইজ” পরিচালনা করে। এই মহড়ার মাধ্যমে নৌবাহিনী তাদের কার্যকরী প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে, যেখানে প্রচলিত যুদ্ধ ব্যবস্থার পাশাপাশি মানববিহীন প্রযুক্তির ব্যবহারও দেখানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়ার অংশ হিসেবে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (এন) সারফেস-টু-এয়ার মিসাইলের সফল লাইভ ফায়ারিং সম্পন্ন হয়েছে। বর্ধিত পাল্লায় পরিচালিত এই উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘপাল্লার সক্ষমতা যাচাইও নিশ্চিত করা হয়।

উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানায় সংস্থাটি। এর মধ্য দিয়ে পাকিস্তান নৌবাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রমাণিত হয়েছে।

এছাড়া মহড়ায় লয়টারিং মিউনিশনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানা হয়। মহড়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল একটি মানববিহীন সারফেস ভেসেলের (ইউএসভি) সফল ওপেন-সি ট্রায়াল। আইএসপিআর জানায়, এই পরীক্ষার মাধ্যমে স্বয়ংক্রিয় নৌপ্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ট্রায়ালগুলোতে প্ল্যাটফর্মটির উচ্চগতির পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মিশনে টিকে থাকার সক্ষমতা যাচাই করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »