শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: প্রথমদিনের ত্রিপক্ষীয় আলোচনা শেষ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি জানায়, ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পরোক্ষভাবে শান্তি আলোচনা শুরু হয়। পরে পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসে। বিবিসিকে একটি সূত্র জানায়, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে। আগামীকাল রোববার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আবার আলোচনা শুরু হবে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হলো। আলোচনায় প্রতিনিধিদলগুলো এখন সমঝোতায় পৌঁছানো চুক্তিগুলোর বিষয়ে ঐকমত্য নিশ্চিত করতে লিখিত নথি বিনিময় করছে।

অন্যদিকে, ইরান সরকার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনবিষয়ক কারিগরি কমিটিও বৈঠক করেছে। দুই পক্ষের আলোচনায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন। পোস্টে আরও বলা হয়, ‘কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে সেরেনা হোটেলে আলোচনা অব্যাহত রয়েছে।’

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এক্সে দেয়া এক পোস্টে বলেন, ইরানের প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধি দল ‘সাহসিকতার সঙ্গে’ আলোচনা চালাবে। তিনি আরও বলেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, সরকার দেশের জনগণের পাশে থাকবে।

আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন দেশ দুটির প্রতিনিধি দল। আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »