শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইসরায়েলের বিমানঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে।

লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মঙ্গলবার ভোরে উত্তর ইসরায়েলের রামাত দাভিদ বিমানঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন ব্যবহার করে হামলা চালায়।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে।

আইআরজিসির দাবি, এ হামলায় ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে।

এ বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »