শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরায়েলি হামলায় নিজেদের ত্রাণকর্মী হত্যার তদন্ত চায় জাতিসংঘ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪

ইসরায়েলি হামলায় জাতিসংঘের ত্রাণকর্মী নিহত এবং ত্রাণ গুদামে পরিকল্পিত হামলারও তদন্ত চেয়েছেন জাতিসংঘের ত্রাণ শাখার পরিচালক জুলিয়েট টওমা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান জুলিয়েট টওমা। খবর আনাদোলুর।

জাতিসংঘের এ ত্রাণ কর্মকর্তা শুক্রবার বলেন, জাতিসংঘের সংস্থা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক আইনে উল্লেখ আছে।

একইসঙ্গে জাতিসংঘের স্থাপনাগুলো বেসামরিক নাগরিকরা নিরাপদ আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু গত বছরের ৭ আক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে গাজায় ভয়াবহ বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহমুদ বাসাল জানান, গাজার আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আসমা স্কুলে শুক্রবার (৭ জুন) ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

দুই দিনের মধ্যে একাধিক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। এর আগে গত বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। সেখানে বসতবাড়ি হারানো ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক সব রীতি-নীতি উপেক্ষা করে এক কথায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »