শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে : হামাস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেলেও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। রোববার (২০ অক্টোবর) মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেলেও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি জনগণ জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসরাইলি দখলদারিত্ব এবং স্বাধীনতা ও মর্যাদার যুদ্ধ চালিয়ে যাবে।

সিনওয়ার ২০১৭ সালে গাজায় হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গত বুধবার ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হন।

বৃহস্পতিবার যখন ইসরাইলি সামরিক বাহিনী ড্রোন ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যায়, হামাস প্রধান সিনওয়ার একটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত বাড়িতে একটি সোফার উপর বসে আছেন। এ সময় ইসরাইলি ড্রোন প্রবেশ করলে তার দিকে তিনি লাঠিটি ছুঁড়ে মারেন। এর কিছুক্ষণ পর ইসরাইলি সেনাবাহিনী ভবনটিতে গোলাবর্ষণ করে। এতে ৬১ বছর বয়সী এই নেতা নিহত হন।

সূত্র : মিডল ইস্ট আই

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »