শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইরান সংশ্লিষ্ট ৩ ট্যাংকার আটক করল ভারত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নের তেল বাণিজ্যে সংশ্লিষ্টতার সন্দেহে তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) আরব সাগরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এলাকা থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া নামের ট্যাংকারগুলো আটক করে ভারতীয় কোস্টগার্ড।

আরব সাগরের ভারতীয় জলসীমায় ২৪ ঘণ্টা নজরদারির জন্য দেশটির কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১০–১২টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন রয়েছে। রোববার যে এলাকায় ট্যাংকারগুলো আটক করা হয়, সেখান থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের দূরত্ব প্রায় ১০০ নটিক্যাল মাইল (প্রতি নটিক্যাল মাইল ১.৮৫ কিলোমিটার)।

জানা গেছে, তিনটি ট্যাংকারই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ট্যাংকারগুলো আটক করার পর ভারতীয় কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও পরে সেটি মুছে ফেলা হয়।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছে, আটক হওয়া তিনটি ট্যাংকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, স্টেলার রুবি ও আল জাফজিয়ার মালিকানা ইরানের সঙ্গে যুক্ত এবং অ্যাসফল্ট স্টার চীনের মালিকানাধীন।

চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দুই দেশের তেল বাণিজ্যে বাধা সৃষ্টি হয়েছে। ফলে অনেক সময় ইরান গোপন পথে সাগর দিয়ে চীনে তেলের চালান পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে জাহাজগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করে। ধারণা করা হচ্ছে, আটক ট্যাংকারগুলো চীনের দিকেই যাচ্ছিল। বর্তমানে তিনটি ট্যাংকারই মুম্বাই বন্দরে নেয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »