শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শেখ ইসা এলাকায় অবস্থিত ঘাঁটির কমান্ড ভবন ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা বাহরাইন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিওতে দূরে একাধিক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

ফার্সের দাবি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস করেছে এবং জ্বালানি ট্যাংকে আগুন ধরিয়ে দিয়েছে।

এ হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।

তাদের দাবি, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

তবে এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »