শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ইউক্রেন-ইসরায়েল সহায়তা তহবিল আটকে দিলো মার্কিন সিনেট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রস্তাবিত নতুন সহায়তা তহবিলের ওপর আনা বিল আটকে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্যরা। স্থানীয় সময় বুধবার ৫১-৪৯ ভোটে বাতিল হয় বিলটি। যদিও বিলটি পাস করতে সিনেটরদের প্রতি জোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই তহবিলের অর্থের পরিমাণ ১০৬ বিলিয়ন (১০ হাজার ৬০০ কোটি) মার্কিন ডলার।

এই তহবিলে সায় দিতে মার্কিন প্রেসিডেন্টের যুক্তি ছিল— এই অর্থ বরাদ্দ না দিলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘উপহার’। চলতি শীত মৌসুমে ইউক্রেন বরফে জমে গেলে অর্থের অভাবে সেখানকার লোকজন ভীষণ কষ্টে থাকবেন। প্রস্তাবিত অর্থের মধ্যে বাইডেন ৬১ বিলিয়ন ডলার চেয়েছিলেন ইউক্রেনকে সহায়তার জন্য। বাকি অর্থ ইসরায়েল ও ফিলিস্তিনের গাজাকে সহায়তায়।

ইউক্রেনকে অর্থ দেয়ার বিষয়ে জো বাইডেনের আরও যুক্তি ছিল, যদি যুক্তরাষ্ট্র দেশটির পাশে না দাঁড়ায়, তাহলে মস্কোর কাছে নতজানু হয়ে পড়বে কিয়েভ, যা ওয়াশিংটনের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

এদিকে রিপাবলিকান সিনেটররা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেয়ার নীতিরও বিরোধিতা করেছেন। তাদের মতে—এই সীমান্ত দিয়ে দিনে ১০ হাজারের মতো মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকেন।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »