শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

সরকারি কর্মীদের কাছে কড়া ভাষায় কথা বলার জন্য দুঃখ প্রকাশ করলেন আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিভিন্ন অনুষ্ঠানে সরকারি কর্মীদের উদ্দেশে দৃঢ় বা কড়া সুরে কথা বলার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গতকাল সোমবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শান্ত ও নম্রভাবে কথা বলার পরামর্শ দিয়েছেন অনেকে। তিনি নিজেও বিষয়টি মেনে চলার চেষ্টা করছেন। তবে কোনো বিষয় তাঁর আবেগকে নাড়া দিলে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে বাধ্য হন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘অনেকে আমাকে বলেছেন, আনোয়ার, আপনি এখন প্রধানমন্ত্রী। আপনি কণ্ঠ উঁচু করতে পারেন না। আপনাকে শান্তভাবে, সুন্দর করে কথা বলতে হবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আমি চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু কখনো কখনো কোনো বিষয় আমার হৃদয় ও আবেগকে স্পর্শ করলে আমাকে কথা বলতে হয়। যদি কেউ মনে করেন, একজন প্রধানমন্ত্রীর এমন ভাবমূর্তি প্রকাশ করা উচিত নয়, তাহলে আমি দুঃখিত।’

গতকাল সেলাঙ্গরের ইউনিভার্সিটি ইসলাম সেলাঙ্গরে কেন্দ্রীয় অঞ্চলের সরকারি কর্মীদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া আনোয়ারের বক্তব্যের অংশ ওই ভিডিওতে তুলে ধরা হয়। অনুষ্ঠানে সরকারের প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকরও উপস্থিত ছিলেন।

সরকারি কর্মীদের উদ্দেশে নিজের দৃঢ় সুরের ব্যাখ্যা দিয়ে আনোয়ার বলেন, সরকারি নীতি ও দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই তিনি বিষয়গুলো নিয়ে জোর দিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘এটিকে যদি ভুল হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমি দুঃখিত। তবে বিশ্বাস করুন, আমি কেবল আমার মনের সত্যিকারের অনুভূতিই প্রকাশ করছি।’

আনোয়ার আরও বলেন, ‘আমি যদি আমার নিজের দলের কাছে—যে সরকারি ব্যবস্থাপনা দেশের কর্মসূচি ও নীতিগুলোর সফল বাস্তবায়নের জন্য দায়ী—এই অনুভূতিগুলো প্রকাশ না করি, তাহলে আর কার কাছে করব?’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »