শিরোনাম :
রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ঘিরে গ্লোবাল মিডিয়ার জন্য মেগা ফ্যাম প্রোগ্রাম আয়োজন করল ট্যুরিজম মালয়েশিয়া জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

রূপপুরে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রূপপুরে পারমাণবিক যুগে বাংলাদেশের প্রবেশ: ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি

অবশেষে বহু প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বাস্তব ধাপে প্রবেশ করলো, যা দেশের জ্বালানি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রূপপুর প্রকল্প এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসির পূর্বধারণকৃত ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ফল আজ বাস্তবে রূপ নিয়েছে। তিনি বলেন, “সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করেই রূপপুর পারমাণবিক প্রকল্প আজ ফুয়েল লোডিং পর্যায়ে পৌঁছেছে। এটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন।”

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তি দেশের টেকসই উন্নয়ন, শিল্পায়ন এবং জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশের জাতীয় সক্ষমতার প্রতীক। তার মতে, এই অর্জন শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় দক্ষতার বাস্তব উদাহরণ।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার মাধ্যমে ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, ইতোমধ্যে ৫২ জন দেশীয় বিশেষজ্ঞ লাইসেন্সপ্রাপ্ত হয়েছেন এবং রাশিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ে কেন্দ্রটি পরিচালিত হবে।

প্রকল্প কর্মকর্তাদের মতে, উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং পূর্ণ ক্ষমতায় যেতে সময় লাগবে প্রায় ৮ থেকে ১০ মাস। চলতি বছরের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্পে দুটি VVER-1200 রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। পূর্ণ উৎপাদনে গেলে কেন্দ্রটি থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

রূপপুরের এই অগ্রগতি বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশকে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার দিকে এগিয়ে নেবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »