শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

যুক্তরাষ্ট্রের অবৈধ ঘোষিত শুল্ক আদায় বন্ধ হচ্ছে মঙ্গলবার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
যুক্তরাষ্ট্রের অবৈধ ঘোষিত শুল্ক আদায় বন্ধ হচ্ছে মঙ্গলবার

বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বাণিজ্য অংশীদারদের ওপর ঢালাও পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ বাস্তবায়ন করতে তিনি যে আইনের আশ্রয় নিয়েছিলেন, তা হলো আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)। তবে মার্কিন সুপ্রিম কোর্ট বলেছে, এই আইন অনুযায়ী পাল্টা শুল্ক আরোপ অবৈধ।

তাই আইইইপিএ অনুযায়ী আরোপিত শুল্ক আদায় মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক আদায় বন্ধ করা হবে।

সংস্থাটি কার্গো সিস্টেম মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) জাহাজ ও আমদানিকারকদের জন্য পাঠানো বার্তায় জানিয়েছে, মঙ্গলবার থেকে ট্রাম্প প্রশাসনের আইইইপিএ–সংক্রান্ত সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত অন্যান্য শুল্কে প্রভাব ফেলবে না, যেমন ২৩২ নম্বর ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা শুল্ক এবং ৩০১ ধারা অনুযায়ী অন্যায় বাণিজ্য শুল্ক।

সুপ্রিম কোর্ট আইইইপিএ’র অধীনে পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পরও থেমে যাননি ট্রাম্প। ভিন্ন আইন প্রয়োগ করে প্রথমে বৈশ্বিক ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

বার্তা সংস্থা  জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কারণে আইইইপিএ শুল্ক থেকে আয় হওয়া প্রায় ১৭৫ বিলিয়ন বা ১৭ হাজার ৫০০ কোটি ডলারের বেশি ফেরত দিতে হতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »