শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না : পররাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই। বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ কে আবদুল মোমেন বলেন, পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান তিনি।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »