রত-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে দেশটির রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এই সমঝোতা কোনও সমান শর্তের চুক্তি নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের শামিল। কৃষকদের স্বার্থ, শুল্কনীতি এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের নজরদারির প্রসঙ্গ টেনে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর প্রশ্নও তুলেছে বিরোধী দলটি।
সংবাদমাধ্যম বলছে, ভারত-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যৌথ বিবৃতিকে কেন্দ্র করে শনিবার (৭ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটির অভিযোগ, এই চুক্তিতে সরকার যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছে। কংগ্রেস নেতাদের দাবি, অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোর মাধ্যমে ভারতীয় বাজার আমেরিকান কৃষিপণ্যের জন্য খুলে দেয়া হচ্ছে, যা ভারতীয় কৃষকদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হবে।
এ ছাড়া হোয়াইট হাউসের একটি নির্বাহী আদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের সংসদ সদস্যরা। ওই আদেশে বলা হয়েছে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে কি না, তা যুক্তরাষ্ট্র ‘নজরদারি’ করবে।