শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এর আগে ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল নামে দুই উপ-পরিদর্শক জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। পরে তাদের জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে চারজন স্টেট ডিফেন্স এবং গ্রেপ্তার আসামিদের আইনজীবীরা।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদার, সহায়তা করেন সুলতান মাহমুদ।

এর আগে ২৯ সেপ্টেম্বর অষ্টম দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। ২২ সেপ্টেম্বর সপ্তম দিনের শুনানিতে প্রথম সাক্ষী হিসেবে সিয়াম আহসান আয়ানকে জেরা করা হয়।

আয়ন ছিলেন আবু সাঈদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া প্রথম ব্যক্তি, এবং তিনি নিজের সাক্ষ্যে পুরো ঘটনার বিবরণ আদালতে তুলে ধরেন।

এই মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আজ নির্ধারিত হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলো বিশেষ নজর রাখছেন।

সূত্র: ট্রাইব্যুনাল-২, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »