শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

এই মাসে চালু হবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

গোল্ড কার্ড নামে নতুন একটি ভিসা চালুর দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ধনী ব্যক্তিরা বিপুল অর্থ খরচ করলেই পাবেন নতুন এ ভিসা। এনডিটিভি জানিয়েছে, সেবাটি চালু করতে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) বাজেট ও ব্যবস্থাপনা অফিসের কাছে ফরম আই-১৪০জি-এর খসড়া দাখিল করেছে। অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন ভিসার কার্যক্রম শুরু হতে পারে। এই গোল্ড কার্ড ভিসাকে ট্রাম্প গোল্ড কার্ড হিসেবেও বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রকে যারা ‘উল্লেখযোগ্য সুবিধা’ দিতে পারবে শুধু তাদের জন্যই এই ভিসা। যারা এ ভিসার আবেদন করবেন তাদের অবশ্যই দিতে হবে—অফেরতযোগ্য আবেদন ফি, সময়মতো ডকুমেন্ট। ভিসার অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়কে ১০ লাখ ডলার বিনিয়োগ বা গিফট দিতে হবে, যা বাংলাদেশি অর্থে ১২ কোটি ২৬ লাখ টাকার বেশি।

ট্রাম্প প্রশাসন বলেছে, ১০ লাখ ডলার বিনিয়োগ/উপহার দেওয়ার মাধ্যমে আবেদনকারী ব্যক্তি প্রমাণ করবেন, তার মাধ্যমে যুক্তরাষ্ট্র উপকৃত হবে। ভিসার অনুমোদন দেওয়া হলে আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি পাবেন। তবে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি থাকলে ভিসা বাতিল করা হবে।ব্যক্তি হিসেবে ১০ লাখ ডলার বিনিয়োগ করা লাগলেও করপোরেট-স্পন্সর আবেদনকারীদের ২০ লাখ ডলার দিতে হবে। আর আবেদনের জন্য দিতে হবে ১৫ হাজার ডলার। এটি অফেরতযোগ্য।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »