শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইসরাইলের নৃশংস হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ মে, ২০২৪

ইসরাইলের নৃশংস হামলায় গাজা ও ফিলিস্তিনের অন্য অংশে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে ভয়াবহ এক মানবিক সঙ্কট দেখা দিয়েছে। একদিকে স্বজন হারানোর বেদনা, বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে, অন্যদিকে খাদ্য, ওষুধের ভয়াবহ সঙ্কট। খবর এএফপি, আল জাজিরার।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা বার বার বলছে, গাজা দুর্ভিক্ষাবস্থায়। মানুষগুলো না খেয়ে মরতে বসেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও গাজার রাফায় ইসরাইল নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৬৬টি সংঘর্ষ হয়েছ ও মোট নিহতের সংখ্যা ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে। তাছা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৮১ হাজার ২৬ জন গাজাবাসী আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে হামাসের কর্মকর্তা ওসমান হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ এ ধরনের আলোচানার কারণে দখলদার বাহিনী আগ্রাসন চালানোর জন্য আরও বেশি সময় পাচ্ছে।

এদিকে বিশ্বজুড়েই ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। কারণ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে অব্যাহতভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এর আগে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »