শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪
২ শতাধিক লোককে তানাহ দাতারের বেশ কয়েকটি জায়গায় সরিয়ে নেয়া হয়েছে - ছবি : সংগৃহীত
২ শতাধিক লোককে তানাহ দাতারের বেশ কয়েকটি জায়গায় সরিয়ে নেয়া হয়েছে - ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও আগ্নেয়গিরির ঠান্ডা লাভা প্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৫ জন। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

শনিবার সন্ধ্যায় অবিরাম ভারী বৃষ্টির পানির তোড়ে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির লাভার শিলাখণ্ড গড়িয়ে পড়লে, সুমাত্রা দ্বীপের দুটি জেলার রাস্তা, বাড়িঘর ও মসজিদ প্লাবনে সয়লাব হয়ে যায়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম সুমাত্রা প্রদেশে লাভা প্রবাহের বন্যায় মৃতের সংখ্যা ৪৩ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনো বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি জেলা আগম ও তানাহ দাতার ১৫ জন নিখোঁজের সন্ধান করছে। জেলা দুটির কয়েক লাখ লোকের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক রাজধানী পাডাংয়ের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আব্দুল মালিকও পৃথক বিবৃতিতে মৃতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানান। পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন সংস্থা আগে মৃতের সংখ্যা ৪১ বলে জানিয়েছিল।

তিনি জানান, তিন বছর ও আট বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক গভর্নর মাহেলদি আনসারুল্লাহ সোমবার সাংবাদিকদের বলেন, প্রায় ১৩০ জনকে আগাম’র একটি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, ২ শতাধিক লোককে তানাহ দাতারের বেশ কয়েকটি জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। জেলাগুলোর রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে, মসজিদ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : এএফপি/বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »