শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছে। কেল্লাপা গাডিং এলাকায় অবস্থিত এই মসজিদে বিস্ফোরণের পর ৫৫ জনকে সামান্য থেকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাকার্তা সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি সাংবাদিকদের জানিয়েছেন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।

এটি একটি আক্রমণ হতে পারে বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। একজন ১৭ বছর বয়সী যুবককে ‘সন্দেহভাজন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমদ হাসপাতাল পরিদর্শনের পর গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন যুবকটির বর্তমানে সার্জারি চলছে।

কম্পাস টিভিতে সম্প্রচারিত মন্তব্যে আসেপ সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, আমাদের কাছে প্রায় ৫৫ জন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর রয়েছে।

কারো কারো সামান্য আঘাত লেগেছে, কারো মাঝারি ধরনের আঘাত এবং কয়েকজনকে এরই মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের অনেকেই কাঁচের আঘাতে জখম হয়েছেন।

আসেপ জানান, কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াডসহ জাকার্তা পুলিশ ‘ক্রাইম সিন’ প্রক্রিয়াকরণ করছে যাতে বিস্ফোরণের কারণ নির্ধারণ করা যায়।

আসেপ আরো জানান, আহতদের খুঁজে বের করতে আত্মীয়-স্বজনদের সহায়তা করার জন্য কর্তৃপক্ষ দুটি হাসপাতালে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »